
বাংলাদেশের হাজার হাজার ফ্রিল্যান্সার,উদ্দ্যোক্তা, অনলাইন কেনাকাটা সহ যে কোন ডিজিটাল লেনদেন এর জন্য একটি সহজ পেমেন্ট মেথড হল পে-পাল(PayPal). বিশ্বের বহু দেশে এর সুবিধা থাকলে ও বাংলাদেশে পে-পাল(Pay Pal) এর আনুষ্ঠানিক সুবিধ না থাকায় ফ্রিল্যান্সার সহ সকল অনলাইন এক্টিভিস্টরা পেমেন্ট প্রদান ও পেমেন্ট গ্রহনের ক্ষেত্রে জটিলতার সম্মুক্ষিন হন। পে-পাল(Pay Pal) এর বর্তমান পরিস্থিতি কি?PayPal Bangladesh এ কবে আসবে? ভবিষ্যতে কী বদল আসতে পারে? এই ব্লগে আমরা সেটাই আলোচনা করবো।
পে-পাল(Pay Pal) বাংলাদেশে এতদিন কেন আসেনি?
গত কয়েক বছরে যদিও বাংলাদেশে পে-পাল(Paypal) এর মাধ্যমে ডিজিটাল লেনদেন চালু করার বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কিন্তু এখনও সেই প্রতিশ্রুতি বাস্তবে রূপ পায়নি। কারন হিসেবে বলা হয়েছে বাংলাদেশের ব্যাংকিং এবং আর্থিক নিয়ম, ভেরিফিকেশন সমস্যা, সেটলমেন্ট সিস্টেমের সীমাবদ্বতা এবং অর্থ ও ব্যাংক নিয়মের জটিলতা।
পে-পাল(Pay Pal) বাংলাদেশে না থাকায় কি কি সমস্যা হচ্ছে?
বাংলাদেশে পে-পাল(PayPal) না থাকায় ডিজিটাল লেনদেন এর ক্ষেত্রে নানা মুখি সমস্যার সম্মুখিন হচ্ছে তার মধ্যে উল্লেখ্যযোগ্য হলঃ
- আমাদের দেশের যারা বিদেশি ক্লায়েন্ট বা মার্কেটপ্লেস (যেমন Fiverr, Upwork ইত্যাদি) থেকে কাজ পায় তারা সরাসরি PayPal-এর মাধ্যমে পেমেন্ট নিতে পারছেন না। এই কারণে ফ্রিল্যান্সারদের অনেক সুযোগই বাদ যাচ্ছে এবং বাংলাদেশ রেমিটেন্স গ্রহনের ক্ষেত্রে সমস্যার সম্মুখিন হচ্ছে।
- অনলাইন ব্যবসা বা ডিজিটাল প্রোডাক্ট বিক্রির ক্ষেত্রে ক্লায়েন্ট বা গ্রাহকদের জন্য পেমেন্ট গেটওয়ে হিসেবে পে-পাল (PayPal) না হলে, বিকল্প ব্যবস্থা খুঁজতে হয় যা অনেক সময় জটিল, দামের দিক থেকে অনেক বেশি খরচ বহন করতে হয় যা নিরাপত্তাহীন হতে পারে।
অনেকেই দেশে থাকাকালীন পে-পাল(PayPal)-এর সুবিধা পেতে “ওয়ার্কঅ্যারাউন্ড” খুঁজেছেন যেমন পারিবারিক বা বন্ধুর বিদেশি ঠিকানা, ভিন্ন দেশের তথ্য ব্যবহার, বা তৃতীয়-পক্ষ এক্সচেঞ্জ সার্ভিস। কিন্তু এই ধরনের উপায় সাধারণত পে-পাল(PayPal)-এর নিয়মের বাইরে যায় এবং ঝুঁকিপূর্ণ।
বাংলাদেশে PayPal Gift Card কিনুন
পে-পাল(PayPal Bangladesh) বাংলাদেশে কবে আসতে পারে?

বাংলাদেশে খুব শিগ্রই পে-পাল(Pay Pal) এর সুবিধা আসতেছে এরকম তথ্য বাংলাদেশের বিভিন্ন গনমাধ্যমের মাধ্যমে জানা যায়। Pay Pal এর উর্ধোতন কর্মকর্তারা সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নর, আইসিটি মন্ত্রনালয় এর উর্ধোতন কর্মকর্তা, ফ্রিল্যান্সারদের প্রতিনিধি সহ বিভিন্ন সংস্থার লোকদের সাথে আলোচনা করেছেন। দীর্ঘ এক দশকের জল্পনা কল্পনা শেষে খুব শীঘ্রই বাংলাদেশের ডিজিটাল প্লাটফর্মে Pay Pal আসতেছে এ খবরে সবার মুখে স্বস্তির নিঃশ্বাস। কবে নাগাদ বাংলাদেশে আসবে এর সঠিক খবর না পেলেও খুব শিঘ্রই আসতে যাচ্ছে বলছেন বাংলাদেশ ব্যাংকের গভর্ণর। তাই্ আমাদের আরো কিছুদিন অপেক্ষা করতে হবে।
যদি আপনি এখনই অনলাইনে কাজ করেন তাহলে বিকল্প বা সাবধানে করণীয় কি?
- অফিসিয়াল PayPal না থাকলে, বিকল্প পেমেন্ট গেটওয়ে বা পদ্ধতি বিবেচনা করুন যেমন কার্ড-ভিত্তিক পেমেন্ট, অন্য অনলাইন পেমেন্ট সিস্টেম, বা দেশীয় পেমেন্ট মাধ্যম।
- যদি আপনি তৃতীয়-পক্ষের “verified PayPal account / exchange-service” ব্যবহার করার কথা ভাবেন তাহলে অত্যন্ত সাবধানে যাচাই করুন, কারণ অনেক ক্ষেত্রে ঝুঁকি এবং আইনগত অস্পষ্টতা থাকে।
- নতুন আপডেটের দিকে নজর রাখুন: যেমন সরকার যদি গেটওয়ে খুলে দেয়, তাহলে আপনি আগে-থেকে প্রস্তুত থাকুন।
সবশেষে আমরা বলতে পারি বাংলাদেশে এখনো “অফিশিয়ালভাবে” পে-পাল(PayPal) নেই যা ফ্রিল্যান্সার, ডিজিটাল উদ্যোক্তা আর অনলাইন ব্যবসার জন্য বড় বাধা। কিন্তু ২০২৫ সালের শেষের দিকে পাওয়া সাম্প্রতিক ঘোষণা দেখিয়ে দেয় যে, হয়তো ভবিষ্যতে পরিবর্তন আসতে পারে। ততক্ষণে, যারা অনলাইন ব্যবসা বা ফ্রিল্যান্সিং করেন তাদেরকে বিকল্প পেমেন্ট গেটওয়ে বা পদ্ধতি বিবেচনা করতে হবে, এবং নতুন নিয়মের জন্য আরো কিছুদিন অপেক্ষা করতে হবে।